Skip to main content

Posts

Showing posts with the label four color in text in illustrator

ম্যাগাজিন বা বইতে Text-এ ৪ কালার সমস্যার অভিনব সমাধান

একটি ম্যাগাজিন বা বইতে দুই তৃতীয়াংশ বা তারও বেশি Text বা লেখা থাকে। লেখাগুলো সাধারণত এম. এস. ওয়ার্ডে টাইপ করে পরে ম্যাগাজিনে Place করা হয়। পুরো ডিজাইনটি হয়ে যাওয়ার পর ফর্মা হিসেব করে সিটিপি-প্লেট সেটিং করতে হয়। ম্যাগাজিনের text-গুলোতে অনেক সময় ৪ কালার থেকে যায়। এভাবে সিটিপি-প্লেট বের হয়ে গেলে প্রিন্টিং-এর সময় ৪ কালার মিলিয়ে প্রিন্ট করা যায় না। ফলে কাগজ ও প্লেট উভয় নষ্ট হয়। তাই ইলাস্ট্রেটরে ফর্মা সেটিং করার সময় কালার সেপারেশ করে দেখে নেওয়া উচিত যে এখানে লেখাতে ৪ কালার সমস্যা আছে কি না। এডুবি ইলাস্ট্রেটর সিসিতে কালার সেপারেশনের জন্য Seperation Preview নামে একটা প্যানেল আছে যা Window-তে পাওয়া যাবে। এখান থেকে কালার On/Off করে দেখে নেওয়া যেতে পারে text-এ ৪ কালার আছে কি না। যদি ৪ কালার সমস্যা থাকে তাহলে সমাধান নিয়ে নিন। একটি বইতে অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে। প্রতি পৃষ্ঠা ধরে ধরে কালার ঠিক করা সময়ের ব্যাপার। তাই আমরা প্রথমে Swatches প্যানেলটি অ্যাকটিভ করবো। এখানে দেখব অতিরিক্ত কোন Process color আছে কি না। যদি থাকে ঐ কালারের উপর ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার ১০০% করে বাকিগুলো ০% করে দিব। তাহলে...