Skip to main content

Posts

Showing posts with the label গুগল ড্রাইভ

▣ জীবনটাকে আরো সহজ করতে গুগল ড্রাইভ ▣

◈আপনার মোবাইল বা কম্পিউটার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কেমন অনুভূতি হবে? OMG! একি বললেন! মোবাইলে আমার অনেকগুলো দরকারি ছবি আছে, আর কম্পিউটারে তো শতশত কাজের ফাইল আছে যা হারিয়ে গেলে আমার সারা জীবনের অর্জন ভেস্তে যাবে। তাহলে আজই গুগল ড্রাইভে আপনার সকল ফাইল আপলোড করে রাখুন। গুগল ড্রাইভ (Google Drive) দিচ্ছে আপনাকে ১৫ জিবি ফ্রি স্পেস যেখানে প্রয়োজনীয় সকল ফাইল সংরক্ষণ করতে পারেন। ◈গুগল ড্রাইভ এমন একটি ক্লাউড স্টোরেজ যেটা কম্পিউটার ও মোবাইলে অ্যাপ্স ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করা যায়। গুগল ড্রাইভ ব্যবহারে মোবাইলে অতিরিক্ত ১৫ জিবি মেমোরি বেড়ে যাবে। গুগল ড্রাইভ থেকে ফাইল আদান-প্রদান, ডাউনলোড ও প্রিন্ট করানো খুবই সোজা। ◈আমার সকল প্রয়োজনীয় ফাইল যেমন, সার্টিফিকেটস, দলীলপত্র, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, ডিজাইন, পোর্টফোলিও, সিভিসহ সবকিছু গুগল ড্রাইভে সংরক্ষিত আছে যা যেকোন মুহুর্তে হাতের ক্লিকেই পাওয়া যায়। তো জীবনটাকে আরো সহজ ও উপভোগ্য করতে গুগল ড্রাইভ ব্যবহার শুরু করে দিন। গুগল ড্রাইভের সম্পূর্ণ ব্যবহার শিখতে আমার (সাইফুল বিন আ. কালামের) এই ভিডিওটি দেখুন: https://youtu.be...