Skip to main content

ম্যাগাজিন বা বইতে Text-এ ৪ কালার সমস্যার অভিনব সমাধান

একটি ম্যাগাজিন বা বইতে দুই তৃতীয়াংশ বা তারও বেশি Text বা লেখা থাকে। লেখাগুলো সাধারণত এম. এস. ওয়ার্ডে টাইপ করে পরে ম্যাগাজিনে Place করা হয়। পুরো ডিজাইনটি হয়ে যাওয়ার পর ফর্মা হিসেব করে সিটিপি-প্লেট সেটিং করতে হয়। ম্যাগাজিনের text-গুলোতে অনেক সময় ৪ কালার থেকে যায়। এভাবে সিটিপি-প্লেট বের হয়ে গেলে প্রিন্টিং-এর সময় ৪ কালার মিলিয়ে প্রিন্ট করা যায় না। ফলে কাগজ ও প্লেট উভয় নষ্ট হয়।
তাই ইলাস্ট্রেটরে ফর্মা সেটিং করার সময় কালার সেপারেশ করে দেখে নেওয়া উচিত যে এখানে লেখাতে ৪ কালার সমস্যা আছে কি না। এডুবি ইলাস্ট্রেটর সিসিতে কালার সেপারেশনের জন্য Seperation Preview নামে একটা প্যানেল আছে যা Window-তে পাওয়া যাবে। এখান থেকে কালার On/Off করে দেখে নেওয়া যেতে পারে text-এ ৪ কালার আছে কি না।
যদি ৪ কালার সমস্যা থাকে তাহলে সমাধান নিয়ে নিন। একটি বইতে অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে। প্রতি পৃষ্ঠা ধরে ধরে কালার ঠিক করা সময়ের ব্যাপার। তাই আমরা প্রথমে Swatches প্যানেলটি অ্যাকটিভ করবো। এখানে দেখব অতিরিক্ত কোন Process color আছে কি না। যদি থাকে ঐ কালারের উপর ডাবল ক্লিক করে ব্ল্যাক কালার ১০০% করে বাকিগুলো ০% করে দিব। তাহলেই খেল্লা ফতে। বুঝতে না পারলে ভিডিও দেখে পরিষ্কার করে নিন। ভিডিও লিংক

Comments

Popular posts from this blog

শিখুন ম্যাগাজিন ও বইয়ের প্লেট / সিটিপি সেটিং (জুরি)

একটি অ্যাড ফার্মে কাজ করতাম বছর তিনেক আগে। বই ও ম্যাগাজিনের অনেক কা জ করেছি। নির্দিষ্ট সাইজ নিয়ে .৭৫ ইন্সি অপসেট পাথ রেখে পেজকে কাজ অনুযায়ী দু কলাম তিন কলামে ভাগ করে লিংক করে কাজ করাটাই ডিজাইন। প্রতি ৮ পেজে ফর্মা হিসেব করে কাজ করতাম। কিন্তু বিপত্তিটা হতো আউটপুট সেটিং দিতে গিয়ে। শাফুল দা পেছনে বসে ডিরেকশন দিতো, আর আমি সেটিং দিতাম। ভাল করে বুঝতাম না। উনিও অত ইজি করে বোঝান নি। আমিও শেখার খুব আগ্রহ দেখাইনি কারণ সময়মত শাফুল দাকে তো পাচ্ছিই; তাহলে শুধু শুধু এত প্রেশার নিয়ে লাভ কী! কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার মাত্র বুঝবেন আউটপুট সেটিং যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যতই ডিজাইন জানেন, প্রিন্টিং আউটপুট সেটিং যদি না বুঝেন, আপনাকে সঠিক মূল্যায়ন করা হবে না। ভাল প্রতিষ্ঠানে গেলেই প্রথম প্রশ্ন আউটপুট ছাড়তে পারবেন কি না? আউটপুট সেটিং ডিজাইনের প্রাণ। অবশ্য যারা শুধুই ফ্রিল্যান্সিং করেন, লোকাল কোম্পেনিতে কাজ করেন না, তাদের ক্ষেত্রে এটা না জানলেও তেমন সমস্যা হবে না। তবে এ শিল্পে পেশাদার হতে হলে অবশ্যই প্রিন্ট আউটপুট সেটিং জানতে হবে। এরপর গুগল ও ইউটিউবে অনেক সার্চ করেও ভাল প্রিন্ট আউটপুট সেটিং...

কম্পিউটারে আরবি লিখন পদ্ধতি ও কিছু কথা (قَاعِدَةُ كِتَابَةِ الُّغَةِ العَرَبِيِّ فِي كَمْبِيُوتَرَ واقْوَالِهَا)

যোগাযোগের অন্যতম মাধ্যম  হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৭০০০-এরও অধিক ভাষা  (اللُّغَةُ) প্রচলিত রয়েছে। এসব ভাষায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীরা তাদের ভাব বিনিময় করে। তবে পৃথিবীর সব মানুষই তাদের মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এ জন্যই কবি রামনিধি গুপ্ত বলেছেন-  “নানান দেশের নানা ভাষা  বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?”   এরপরও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়।  ইংরেজি ও আরবি তার মধ্যে অন্যতম। তাছাড়া মুখাভিনয়ের মাধ্যমেও মানুষ গ্লোবালি কমিউনিকেট করতে পারে। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান আহরণে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি। কুরআন ও হাদিসের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করতে হলে আরবি ভাষা জানার বিকল্প নেই। আধুনিক শিক্ষার অগ্রগতির অন্যতম হাতিয়ার কম্পিউটার। কম্পিউটারের একেবারে প্রাথমিক ও মৌলিক স্কিল হচ্ছে টাইপিং। কম্পিউটার টাইপিং-এর সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে পৃথিবীর যে কোন ভাষা টাইপ করা যায়। আমি সাইফুল বিন আ. কালাম , ইংরেজি, বাংলা ও আরবি তিন ভাষারই টাইপিং পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। বাংলা টা...

☀☀ Excel-এ Salary Sheet তৈরি করুন ২০মিনিটে ☀☀

▶ https://youtu.be/LCISl9ewGWs ☑ কম্পিউটারের জন্ম ও নামকরণ সার্থক করে তুলেছে মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)। প্রোগ্রামার না হয়েও প্রোগ্রামিং-এর স্বাদ পাওয়া যায় মাইক্রোসফট এক্সেলে কাজ করে। এক্সেলের অনেক স্বার্থক প্রজেক্টের মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে সেলারি শিট (Salary Sheet) তৈরিকরণ। ☑ যেকোন কোম্পানির মানব সম্পদ বা হিসেব রক্ষক বিভাগে চাকরি হলে সেলারি শিট তৈরি করা জানতে হবে। সেলারি শিট তৈরি করেতে (To prepare Salary Sheet) সাধারণ যোগ-বিয়োগের ক্যালকুলেশন ছাড়াও কন্ডিশনাল ফাংশনের কাজ করতে হয়। সেলারি শিট তৈরির এই কাজটি জটিল ও কষ্টসাধ্য মনে হলেও আমি (সাইফুল বিন আ. কালাম) এই ভিডিওতে কাজটি অত্যন্ত সহজ করে দেখিয়েছি যা দেখে একজন সাধারণ শিক্ষার্থীও এক্সেলে সেলারি শিট তৈরি করতে পারবেন। ☑ এটি এক্সেলের সিরিজ টিউটোরিয়ালের ৬ষ্ঠ পর্ব। আগের ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা এই লিংক থেকে দেখে আসতে পারেন: https://www.youtube.com/playlist?list=PLa1dVaFIG9UdVf-5XiW273WOqsE-PUw4Y ☑ মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখতে এই লিংকে ঘুরে আসুন: h...