Skip to main content

Posts

Showing posts with the label ইউটিউবিং

ইউটিউবের মাধ্যমে নিশ্চিত আয়! সাইফুল বিন আ. কালামের ইউটিউবিং গল্প!

মানুষ নিজের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে আয়-রোজগারের চেষ্টা করেন। এমনকি মৃত্যুর দোয়ারে দাঁড়িয়েও টাকা-পয়সার অঙ্ক কষেন। একজন সাধারণ মানুষ যে কোন পন্থায় আয়-রোজগারের কথা ভাবতে পারেন। কিন্তু একজন মুসলিম সবসময় হালাল রোজগারের কথায় ভাবেন। কারণ হালাল রুজি ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত। সৎ ও ন্যায়ের পথে থেকে আয়-রোজগারের অন্যতম একটি মাধ্যম হলো ইউটিউবিং , আর আজকের গল্প শুধুই ইউটিউব নিয়ে। শুরু করেছিলাম ৫ই সেপ্টেম্বর ২০১৫ সাল। তখন একটি অ্যাড মিডিয়াতে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতাম। আপ-ওয়ার্কেও ফ্রিল্যান্সিং করতাম ওয়েব ডিজাইন নিয়ে।পড়ালেখা ছিল স্নাতক পর্যায়ে। অনেক চড়ায়-ওতরায় পার হয়ে এই কাজগুলো (গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন) শিখতে হয়েছিল। কিছু কাজ শিখেছিলাম ঢাকাতে, পরে চট্টগ্রামের বিভিন্ন ট্রেনিং সেন্টারে মেলা টাকা খরচ করেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। ম্যাক্সিমাম অল্প জানা লোকরাই ট্রেনিং সেন্টার খুলে বসেছিল বা ট্রেনিং দিচ্ছিল। পরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অ্যাডভানস কাজগুলো শিখতে থাকি। ইউটিউবে ইংরেজিতে ভাল মানের অনেক টিউটোরিয়াল থাকলেও বাংলাতে তেমন ভাল ভিডিও ছিল না বা থাকলেও অনেক কম। এভাবে কাজ শিখলা...