■ এটা সবাই অকপটে স্বীকার করবেন যে, পড়ালেখার পাশাপাশি আলাদা কিছু স্কিল না হলে চাকরি পাওয়াটা অনেক কঠিন। চাকরি হলেও চাকরিতে স্থায়ী বা প্রমোশনের জন্য এসব স্কিল দরকার। যেমন; ভালো ইংলিশ বলতে ও লিখতে পারা, কম্পিউটার নলেজ, ড্রাইভিং, শুদ্ধ উচ্চারণে কথা বলা ইত্যাদি। ■ কম্পিউটার স্কিলের মধ্যে একটি অন্যতম স্কিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যারা ইতোমধ্যে অফিস ম্যানেজমেন্ট ও কম্পিউটারের প্রাথমিক অপারেটিং সিস্টেম জানেন, তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন শিখাটা অনেক সহজ ও মজাদার। এটি শিখলে প্রফেশনাল স্কিল বাড়ানোর পাশাপাশি নিজের জন্যও অনেক কাজ দিবে। ■ যারা গ্রাফিক্স ডিজাইনকে প্রফেশন হিসেবে নিতে চান তারা দুইভাবে কাজ করতে পারেন। (১) লোকাল মার্কেট, (২) ও ফ্রিল্যান্সিং ■ লোকাল মার্কেটে কাজ করলে মাস শেষে ফিক্সড সেলারি পাবেন। ১০-১২ ঘন্টা অফিস করতে হবে। এখানে মোটামুটি ভাল কোম্পানির সাথে কাজ করতে পারলে পেশাগত সম্মানের পাশাপাশি প্রতিবছর প্রমোশন ও ইনক্রিমেন্ট এবং ক্রমান্বয়ে কাজের দক্ষতা আসে। পরে চাইলে নিজেও একটা কোম্পানি খুলে বসতে পারেন। ■ গ্রাফিক্স ডিজাইন এমন একটি পেশা যেখানে চাকরি করত...