গ্রাফিক্স ডিজাইনের অন্যতম একটি অ্যাপস হলো এডোবি ফটোশপ। ফটোশপের সর্বশেষ ভার্সন হলো Photoshop CC 2017. ম্যাগাজিন ও ক্যালেন্ডার ছাড়া ডিজাইনের যতসব কাজ ফটোশপে করেই বেশি মজা। বর্তমানে ফটোশপের ফিচারগুলো অনেক উন্নত ও আকর্ষণীয়। ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনের সক্রিয় সহযোগী হিসেবে আরো একটি মজার অ্যাপ হলো এডোবি ব্রিজ। এডোবি ব্রিজের মাধ্যমে এমন কিছু জাদুকরী কাজ করা যায় যা হতবাক করে দিতে পারে আপনাকে। আজকে আমরা সে ধরণেরই একটা কাজ করতে যাচ্ছি এডোবি ব্রিজ ও ফটোশপ দিয়ে। ধরেন আপনার দুশটি ছবি আছে যেগুলো RGB থেকে CMYK করতে হবে এবং সাইজ করতে হবে ১.৫ x ২ অর্থাৎ পাসপোর্ট সাইজ। এক্ষেত্রে প্রতিটি ছবি ধরে ধরে কাজ করতে আপনার সময় লাগতে পারে ৪-৫ ঘণ্টা। যা এডোবি ব্রিজ ও ফটোশপের যৌথ সহযোগিতাই লাগবে মাত্র ৫ মিনিট। এ যেন রোবটিক কোন ব্যাপার। ফটোশপকে কাজ বুঝিয়ে দিন, আপনি একটু রেস্ট করুন। শুধু তাকিয়ে থাকবেন, সে নিজেই কাজ করে নেবে। নিজে নিজে নির্দিষ্ট ফোল্ডার থেকে ছবি ওপেন করে সব কাজ সম্পন্ন করে আবার নির্দিষ্ট ফোল্ডারে আপনার পছন্দনীয় ফরমেটে সেভ করে রাখবে। কাজটি করতে ফটোশপের পাশাপাশি এডোবি ব্রিজটাও ইন্সটল থাকতে হবে। তো আ...