Skip to main content

Camtasia Video Editing

আপনি এতদিন হয়ত অন্যের গ্রাফিক্স ওয়ার্ক ও ভিডিও এডিটিং দেখেই চমকে উঠেছেন! বিভিন্ন সিনেমা থেকে ঘরোয়া পরিবেশের একটি নাটিকা পর্যন্ত সব জায়গাই গ্রাফিক্স ও এডিটিং-এর চমক। এবার সাইফুল বিন আ. কালামের একটি ছোট ভিডিও ক্লাস দেখে আপনি নিজেই চমকে দিন পুরো বিশ্বকে। নিজেই করুন প্রফেশনাল ভিডিও এডিটিং। এই একটি ক্লাস আপনার ব্যক্তিগত জীবন থেকে প্রফেশনাল জীবনের সব রকমের প্রয়োজন মিটিয়ে দেবে। ডিজিটালাইজেশনের যুগে কিছু হাতের কাজ না জানলেই নয়, ভিডিও এডিটিং এমনই একটি হাতের কাজ যা জানলে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি আপনার ক্যারিয়ারে যোগ হবে নতুন একটি চমকপ্রদ স্কিল। তো আর দেরি না করে পুরো ভিডিওটি এখনই দেখে নিন এখান থেকে। https://youtu.be/oTXBZ4yjNec
অফিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইন্টারনেট, গ্রাফিক্স, ভিডিও এডিটিংসহ নানা ধরণের ভিডিও টিউটরিয়াল পাওয়া যাচ্ছে আমাদের চ্যানেলে। যা দেখে একজন সাধারণ শিক্ষার্থীও ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন। কম্পিউটার বিষয়ক যে কোন ভিডিও টিউটরিয়ালের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউভ চ্যানেলে www.youtube.com/saifulbinakalampost - এ। পরবর্তী টিউটরিয়ালের নটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইভ করবেন।

Comments

Popular posts from this blog

শিখুন ম্যাগাজিন ও বইয়ের প্লেট / সিটিপি সেটিং (জুরি)

একটি অ্যাড ফার্মে কাজ করতাম বছর তিনেক আগে। বই ও ম্যাগাজিনের অনেক কা জ করেছি। নির্দিষ্ট সাইজ নিয়ে .৭৫ ইন্সি অপসেট পাথ রেখে পেজকে কাজ অনুযায়ী দু কলাম তিন কলামে ভাগ করে লিংক করে কাজ করাটাই ডিজাইন। প্রতি ৮ পেজে ফর্মা হিসেব করে কাজ করতাম। কিন্তু বিপত্তিটা হতো আউটপুট সেটিং দিতে গিয়ে। শাফুল দা পেছনে বসে ডিরেকশন দিতো, আর আমি সেটিং দিতাম। ভাল করে বুঝতাম না। উনিও অত ইজি করে বোঝান নি। আমিও শেখার খুব আগ্রহ দেখাইনি কারণ সময়মত শাফুল দাকে তো পাচ্ছিই; তাহলে শুধু শুধু এত প্রেশার নিয়ে লাভ কী! কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার মাত্র বুঝবেন আউটপুট সেটিং যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যতই ডিজাইন জানেন, প্রিন্টিং আউটপুট সেটিং যদি না বুঝেন, আপনাকে সঠিক মূল্যায়ন করা হবে না। ভাল প্রতিষ্ঠানে গেলেই প্রথম প্রশ্ন আউটপুট ছাড়তে পারবেন কি না? আউটপুট সেটিং ডিজাইনের প্রাণ। অবশ্য যারা শুধুই ফ্রিল্যান্সিং করেন, লোকাল কোম্পেনিতে কাজ করেন না, তাদের ক্ষেত্রে এটা না জানলেও তেমন সমস্যা হবে না। তবে এ শিল্পে পেশাদার হতে হলে অবশ্যই প্রিন্ট আউটপুট সেটিং জানতে হবে। এরপর গুগল ও ইউটিউবে অনেক সার্চ করেও ভাল প্রিন্ট আউটপুট সেটিং...

কম্পিউটারে আরবি লিখন পদ্ধতি ও কিছু কথা (قَاعِدَةُ كِتَابَةِ الُّغَةِ العَرَبِيِّ فِي كَمْبِيُوتَرَ واقْوَالِهَا)

যোগাযোগের অন্যতম মাধ্যম  হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৭০০০-এরও অধিক ভাষা  (اللُّغَةُ) প্রচলিত রয়েছে। এসব ভাষায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীরা তাদের ভাব বিনিময় করে। তবে পৃথিবীর সব মানুষই তাদের মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এ জন্যই কবি রামনিধি গুপ্ত বলেছেন-  “নানান দেশের নানা ভাষা  বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?”   এরপরও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়।  ইংরেজি ও আরবি তার মধ্যে অন্যতম। তাছাড়া মুখাভিনয়ের মাধ্যমেও মানুষ গ্লোবালি কমিউনিকেট করতে পারে। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান আহরণে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি। কুরআন ও হাদিসের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করতে হলে আরবি ভাষা জানার বিকল্প নেই। আধুনিক শিক্ষার অগ্রগতির অন্যতম হাতিয়ার কম্পিউটার। কম্পিউটারের একেবারে প্রাথমিক ও মৌলিক স্কিল হচ্ছে টাইপিং। কম্পিউটার টাইপিং-এর সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে পৃথিবীর যে কোন ভাষা টাইপ করা যায়। আমি সাইফুল বিন আ. কালাম , ইংরেজি, বাংলা ও আরবি তিন ভাষারই টাইপিং পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। বাংলা টা...

☀☀ Excel-এ Salary Sheet তৈরি করুন ২০মিনিটে ☀☀

▶ https://youtu.be/LCISl9ewGWs ☑ কম্পিউটারের জন্ম ও নামকরণ সার্থক করে তুলেছে মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)। প্রোগ্রামার না হয়েও প্রোগ্রামিং-এর স্বাদ পাওয়া যায় মাইক্রোসফট এক্সেলে কাজ করে। এক্সেলের অনেক স্বার্থক প্রজেক্টের মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে সেলারি শিট (Salary Sheet) তৈরিকরণ। ☑ যেকোন কোম্পানির মানব সম্পদ বা হিসেব রক্ষক বিভাগে চাকরি হলে সেলারি শিট তৈরি করা জানতে হবে। সেলারি শিট তৈরি করেতে (To prepare Salary Sheet) সাধারণ যোগ-বিয়োগের ক্যালকুলেশন ছাড়াও কন্ডিশনাল ফাংশনের কাজ করতে হয়। সেলারি শিট তৈরির এই কাজটি জটিল ও কষ্টসাধ্য মনে হলেও আমি (সাইফুল বিন আ. কালাম) এই ভিডিওতে কাজটি অত্যন্ত সহজ করে দেখিয়েছি যা দেখে একজন সাধারণ শিক্ষার্থীও এক্সেলে সেলারি শিট তৈরি করতে পারবেন। ☑ এটি এক্সেলের সিরিজ টিউটোরিয়ালের ৬ষ্ঠ পর্ব। আগের ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা এই লিংক থেকে দেখে আসতে পারেন: https://www.youtube.com/playlist?list=PLa1dVaFIG9UdVf-5XiW273WOqsE-PUw4Y ☑ মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখতে এই লিংকে ঘুরে আসুন: h...