Skip to main content

ম্যাগাজিন ডিজাইন শিখুন প্রিন্টিং পর্যন্ত (Magazine Design)



♣ লোকাল বা অনলাইন দুদিকেই ম্যাগাজিন ডিজাইন একটি বিশাল প্রজেক্ট। ভাল মানের মাগাজিন সব প্রিন্টিং প্রতিষ্ঠান করতে পারে না। ঢাকার নীলক্ষেত বা চট্টগ্রামের আন্দরকিল্লারমত প্রিন্টিং জোনেও কয়জনইবা মানসম্মত ম্যাগাজিন করে। তবে হ্যা, ঢাকার মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল ও বাংলা বাজারেরমত রয়েল প্রিন্টিং জোনগুলোতে ভালো মানের ম্যাগাজিন ডিজাইন হয়।

♣ চট্টগ্রামেও মোমিন রোডে দি-অ্যাড কমিউনিকেশন, কদম মোবারক লাইনে পুরবা, আন্দরকিল্লা মোরে সার্ভার স্টেশন, সামস ক্রিয়েশন ও আসাদগঞ্জের হিফস মিডিয়া ম্যানেজমেন্টে ভাল ম্যাগাজিন ডিজাইনের কাজ হয়। এছাড়াও আমার অজানা আরো বিভিন্ন জায়গাই ভালো কাজ হয়।

♣ ভাল ম্যাগাজিন করতে হলে দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনার প্রয়োজন। আমি নিজেকে দক্ষ ও অভিজ্ঞ কোনটিই বলবনা তবে কিছু নাম করা প্রিন্টিং প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে কিছু বড় প্রতিষ্ঠান বা কোম্পানির ভাল কিছু ম্যাগাজিন করার সুযোগ হয়েছে। যেমন চট্টগ্রামের সাড়া-জাগানো ফ্যাশন ম্যাগাজিন “ক্লিক”, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিকের কোয়ার্টারলি ম্যাগাজিন, নেভি অ্যানকারেজ স্কুল এন্ড কলেজের বার্ষিক ম্যাগাজিন, চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু গভেষণাধর্মী ম্যাগাজিন, পেনিনসুলার অ্যানোয়াল রিপোর্ট ম্যাগাজিনসহ আরো অন্যান্য ম্যাগাজিনগুলো।

♣ আমার উল্লেখিত কাজের কিছু পোর্টফোলিও দেখে নিন এই লিংক থেকে: https://www.behance.net/saifulbinakalam

♣ এখানে আমার পাঠক ও ইউটিউব ভিউয়ারদের মধ্যেও অনেক নামীদামী জাদরেল ডিজাইনাররা আছেন যারা ব্যস্ততার কারণে বা নানা কারণে লেখালেখি বা টিউটোরিয়াল বানান না। আমি কাজের ফাকে সময় পেলে এই ধরণের লেখালেখি ও টিউটোরিয়াল বানাই।

♣ ম্যাগাজিন ডিজাইনের এই ভিডিওটি আমার একটি লাইভ ক্লাস। এখানে আমার স্বল্প অভিজ্ঞতার কিছু সারমর্ম তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। প্রিন্টিং-এর বাস্তবধারার সাথে মিল রেখে এখানে কাজগুলো দেখানো হয়েছে। প্রায় দুঘন্টার এই ক্লাসটি উপভোগ করলে ম্যাগাজিন ডিজাইনের ভাল একটা আইডিয়া পেয়ে যাবেন।

♣ একটা ম্যাগাজিন শুধু ডিজাইন করেই শেষ না, এর প্লেট সেটিং করতে হবে। গাম বা সুতো বাইন্ডিং অথবা স্টেপল পিন বাইন্ডিং হলে আলাদা আলাদা আউটপুট সেটিং দিতে হয়। এখানে আরো কিছু বিষয় সতর্কতার সাথে চেক করতে হয়, যেমন; ফোর কালার ব্ল্যাক, স্ট্রোক কালার, আউটলাইন ইত্যাদি। এই টোটাল বিষয়গুলো নিয়ে আমার একটি প্লে-লিস্ট আছে যেখানে উপরোক্ত সব বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যা দেখলে সবকিছু পানিরমত পরিষ্কার হয়ে যাবে।

♣ প্রিন্টিং আউটপুট সেটিং প্লে-লিস্ট: https://www.youtube.com/playlist?list=PLa1dVaFIG9Uc3jH14Ks10iBToeaBGnsYw

♣ যারা গ্রাফিক ডিজাইন শুরু থেকে শিখতে চান তারা আমার এই প্লে-লিস্টটা ফলো করতে পারেন যেখানে গ্রাফিক ডিজাইনের শুরু থেকে সবকিছু নিয়ে ভিডিও তৈরি করা আছে।

♣ সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন শিখার প্লে-লিস্ট: https://www.youtube.com/playlist?list=PLa1dVaFIG9UcF0JdRKF4iOq6wsW5pUHRN

♣ আমার টিউটোরিয়াল দেখে কোন কিছু না বুঝলে বা কোথাও আটকে গেলে সমাধান দেওয়ার দায়িত্ব আমার। তবে আমার বর্তমান ১২ হাজারেরমত সাবস্ক্রাইবার, ৮ লাক ভিউয়ার ও ফেইসবুকের অসংখ্য ফ্রেন্ড-ফলোয়াররা সবাই ইনবক্সে নক করলে আমার আর কিছু করতে হবে না।

♣ তাই আমার টিউটোরিয়াল ভিউয়ারদের জন্য নতুন একটা গ্রুপ খুলেছি, সবাই এখানে জয়েন করুন ও নিজেদের প্রশ্ন পোস্ট করুন, আমি সময়মত উত্তর দিব।

♣ গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/saifulbinakalamyoutube/

♣ তো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আসছি নতুন কিছু নিয়ে।

Comments

Popular posts from this blog

শিখুন ম্যাগাজিন ও বইয়ের প্লেট / সিটিপি সেটিং (জুরি)

একটি অ্যাড ফার্মে কাজ করতাম বছর তিনেক আগে। বই ও ম্যাগাজিনের অনেক কা জ করেছি। নির্দিষ্ট সাইজ নিয়ে .৭৫ ইন্সি অপসেট পাথ রেখে পেজকে কাজ অনুযায়ী দু কলাম তিন কলামে ভাগ করে লিংক করে কাজ করাটাই ডিজাইন। প্রতি ৮ পেজে ফর্মা হিসেব করে কাজ করতাম। কিন্তু বিপত্তিটা হতো আউটপুট সেটিং দিতে গিয়ে। শাফুল দা পেছনে বসে ডিরেকশন দিতো, আর আমি সেটিং দিতাম। ভাল করে বুঝতাম না। উনিও অত ইজি করে বোঝান নি। আমিও শেখার খুব আগ্রহ দেখাইনি কারণ সময়মত শাফুল দাকে তো পাচ্ছিই; তাহলে শুধু শুধু এত প্রেশার নিয়ে লাভ কী! কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার মাত্র বুঝবেন আউটপুট সেটিং যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যতই ডিজাইন জানেন, প্রিন্টিং আউটপুট সেটিং যদি না বুঝেন, আপনাকে সঠিক মূল্যায়ন করা হবে না। ভাল প্রতিষ্ঠানে গেলেই প্রথম প্রশ্ন আউটপুট ছাড়তে পারবেন কি না? আউটপুট সেটিং ডিজাইনের প্রাণ। অবশ্য যারা শুধুই ফ্রিল্যান্সিং করেন, লোকাল কোম্পেনিতে কাজ করেন না, তাদের ক্ষেত্রে এটা না জানলেও তেমন সমস্যা হবে না। তবে এ শিল্পে পেশাদার হতে হলে অবশ্যই প্রিন্ট আউটপুট সেটিং জানতে হবে। এরপর গুগল ও ইউটিউবে অনেক সার্চ করেও ভাল প্রিন্ট আউটপুট সেটিং...

কম্পিউটারে আরবি লিখন পদ্ধতি ও কিছু কথা (قَاعِدَةُ كِتَابَةِ الُّغَةِ العَرَبِيِّ فِي كَمْبِيُوتَرَ واقْوَالِهَا)

যোগাযোগের অন্যতম মাধ্যম  হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৭০০০-এরও অধিক ভাষা  (اللُّغَةُ) প্রচলিত রয়েছে। এসব ভাষায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীরা তাদের ভাব বিনিময় করে। তবে পৃথিবীর সব মানুষই তাদের মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এ জন্যই কবি রামনিধি গুপ্ত বলেছেন-  “নানান দেশের নানা ভাষা  বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?”   এরপরও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়।  ইংরেজি ও আরবি তার মধ্যে অন্যতম। তাছাড়া মুখাভিনয়ের মাধ্যমেও মানুষ গ্লোবালি কমিউনিকেট করতে পারে। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান আহরণে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি। কুরআন ও হাদিসের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করতে হলে আরবি ভাষা জানার বিকল্প নেই। আধুনিক শিক্ষার অগ্রগতির অন্যতম হাতিয়ার কম্পিউটার। কম্পিউটারের একেবারে প্রাথমিক ও মৌলিক স্কিল হচ্ছে টাইপিং। কম্পিউটার টাইপিং-এর সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে পৃথিবীর যে কোন ভাষা টাইপ করা যায়। আমি সাইফুল বিন আ. কালাম , ইংরেজি, বাংলা ও আরবি তিন ভাষারই টাইপিং পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। বাংলা টা...

☀☀ Excel-এ Salary Sheet তৈরি করুন ২০মিনিটে ☀☀

▶ https://youtu.be/LCISl9ewGWs ☑ কম্পিউটারের জন্ম ও নামকরণ সার্থক করে তুলেছে মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)। প্রোগ্রামার না হয়েও প্রোগ্রামিং-এর স্বাদ পাওয়া যায় মাইক্রোসফট এক্সেলে কাজ করে। এক্সেলের অনেক স্বার্থক প্রজেক্টের মধ্যে একটি অন্যতম প্রজেক্ট হচ্ছে সেলারি শিট (Salary Sheet) তৈরিকরণ। ☑ যেকোন কোম্পানির মানব সম্পদ বা হিসেব রক্ষক বিভাগে চাকরি হলে সেলারি শিট তৈরি করা জানতে হবে। সেলারি শিট তৈরি করেতে (To prepare Salary Sheet) সাধারণ যোগ-বিয়োগের ক্যালকুলেশন ছাড়াও কন্ডিশনাল ফাংশনের কাজ করতে হয়। সেলারি শিট তৈরির এই কাজটি জটিল ও কষ্টসাধ্য মনে হলেও আমি (সাইফুল বিন আ. কালাম) এই ভিডিওতে কাজটি অত্যন্ত সহজ করে দেখিয়েছি যা দেখে একজন সাধারণ শিক্ষার্থীও এক্সেলে সেলারি শিট তৈরি করতে পারবেন। ☑ এটি এক্সেলের সিরিজ টিউটোরিয়ালের ৬ষ্ঠ পর্ব। আগের ক্লাসগুলো যারা মিস করেছেন, তারা এই লিংক থেকে দেখে আসতে পারেন: https://www.youtube.com/playlist?list=PLa1dVaFIG9UdVf-5XiW273WOqsE-PUw4Y ☑ মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখতে এই লিংকে ঘুরে আসুন: h...