এক্সেলের বিস্ময় শেষ হবার নয়। এটি যতই শিখবেন ততই আরো বাকী থাকবে। আজকের বিষয় এক্সেলের ডাটা প্রটেকশন ও ফ্রিজ। প্রথমে ডাটা প্রটেকশন বুঝিয়ে দিচ্ছি। এটা অবশ্য অ্যাডভানস ইউজারদের জন্য। নতুনরা প্রবেশ নিষেধ।
ধরেন আপনি বহু দিন কষ্ট করে এক্সেলে একটি ডাটা এন্ট্রি ফাইল বানালেন। এখন আপনার কম্পিউটাররে অন্যজন বসে সেই ফাইলটি খুলে কোডগুলো (সূত্র) ওলট-পালট করে দিল। বা এমনও হতে পারে আপনি কী কোড ব্যবহার করেছেন তা অন্যজন দেখে নিলো। কারণ নির্দিষ্ট সূত্রের সেলে কার্সর রাখলেই তো উপরে ফরমুলা বারে সূত্রগুলো দৃশ্যমান হয়ে যায়।
তাই আজকে আমরা শিখব ডাটা প্রটেকশন যার মাধ্যমে কেউ আপনার ফাইলে কোডগুলো ওলট-পালট করা তো দূরের কথা, স্পর্শও করতে পারবে না। আর কোডগুলোও দৃশ্যমান হবে না।
আর ফ্রিজ হচ্ছে; ধরেন, আপনার স্প্রেডশিটে উপরে একটা হেডিং রো আছে আর আপনি সেই হেডিং অনুযায়ী নিচে ডাটা ইনপুট দিচ্ছেন। তো এক সময় নিচের দিকে স্ক্রোলিং করতে করতে আপনার হেডিং রো-টি হারিয়ে যাবে। তখন ডাটা ইনপুট দিতে কিছুটা ঝামেলা হতে পারে। এজন্য আমরা উপরের রো-টিকে ফ্রিজ করে রাখব। অর্থাৎ উপরের রো-টি স্থির হয়ে থাকবে সবসময়।
এই অ্যাডভানস কাজ দুটি শিখার জন্য ভিডিওটি দেখে নিন এখনই।
Comments
Post a Comment