Skip to main content

Posts

Voice Change করতে এখন ইংরেজিতে পন্ডিত হওয়া লাগেনা

প্রতিযোগিতামূলক সব পরীক্ষাতে ভয়েস পরিবর্তন বিষয়ক একটি প্রশ্ন আসাটা একেবারেই কমন। অনেকে গভীরভাবে গ্রামার প্রয়োগ করতে গিয়ে পরীক্ষার বারোটা বাজিয়ে আসেন। তো আজকের পর আর ভুল হওয়ার কোন চান্স থাকবেনা এই লিখাটি পড়ার পর। ভয়েস দু’প্রকার বলা হলেও মূলত ভয়েস ৩ প্রকার। যেমন: Active Voice: যে বাক্যে সাবজেক্ট নিজের কাজটা সরাসরি নিজেই সম্পন্ন করে তাকে একটিভ ভয়েস বলে। যেমন:  (1) He writes a letter, (2) She collected the rose, (3) He has written the book, (4) The government is importing the sugar from Brazil. Passive Voice যে sentence এ সাবজেক্ট অলস থাকে বা সাবজেক্ট এর জায়গায় অবজেক্ট বসে বা subject এর জায়গায় যে বসে সে আসলে ঐ কাজটা নিজে নিজে সম্পন্ন করতে পারে না। যেমন: A letter is written by me, (2) The rose was collected by her, (3) The book is written in English, (4) Sugar is imported from Brazil. এখানে লেখার কাজটা লেটার করেনি, সংগ্রহের কাজটি গোলাপ করেনি, লিখার কাজটা বুক বা বই করেনি, আমদানির কাজটা সুগার বা চিনি করেনি বা করতে পারে না। অপরদিকে একটিভ ভয়েসে লেখার কাজটা He করেছে, সংগ্রহ...
বাবা তোর তিন বোনকে তো ইফতারি পাঠাতে হবে। গত বছর ইফতারি কম হয়েছিল বলে লাবনীর শ্বশুরবাড়ি থেকে নানা কথা শুনতে হয়েছিল। টাকাটা একটু বাড়িয়ে দিস বাবা যাতে বেশি করে ইফতার কিনতে পারি। ওকে আম্মু, গত বছরের দ্বিগুণ ইফতার পাঠাবে। আমি টাকা পাঠাচ্ছি। এদিকে শফিকুল নতুন একটা ব্যবসা শুরু করবে বলে কিছু টাকা জমানো শুরু করেছিল। অল্প বেতনের চাকরি। পকেট খরচ থেকে অল্প অল্প বাঁচিয়ে ছয় মাসে 12000 টাকা জমিয়েছিল। এই বারো হাজার টাকার পুরোটাই মায়ের ফোনে বিকাশ করে দিল। বোনদের শ্বশুরবাড়িতে বেশি করে ইফতারি পাঠানোর জন্য। শফিকুল এর ভগ্নিপতিরা আর্থিকভাবে খুবই সচ্ছল। তবু শ্বশুরবাড়ি থেকে হাদিয়া না আসলে নিজের প্রেস্টিজে লাগে। না হয় এগুলো তাদের জন্য কিছুই না। এদিকে শফিকুলের মাও অন্য দশজনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সংসারে নানা অভাব থাকলেও মেয়ের শ্বশুরবাড়িতে মৌসুম অনুযায়ী হাদিয়া পাঠাতে ভুল করেনা। সফিকুলের বোন মিফতার শ্বশুরবাড়িতে শাশুড়ি, জামাই ও একজন জা ছাড়া আর কেউ নাই। তার বড় ভাবির বাপের বাড়ি থেকেও অনেক বেশি পরিমাণে ইফতারি এসেছে। বাড়িতে মিফতার স্বামীও প্রথম রমজানের দিনে পুরো রমজানের জন্য বাজার...

ছবির ব্যাকগ্রাউন্ড কেটে ফেলুন ১ মিনিটে ও ছবির সৌন্দর্য্য বাড়ান কয়েকগুণ

Download Practicing Files ► https://goo.gl/PzMSr5 ________________________________________ SUBSCRIBE ► https://goo.gl/dgg8j7 #Photo_Background_Removal by Saiful Bin A Kalam ফটোশপের অন্যতম কাজ হলো ছবির ব্যাকগ্রাউন্ড কাটা ( Background Removal)। নিঁখুতভাবে ও কুইক সিলেকশনের মাধ্যমে অল্প সময়ে ও কম কষ্টে সিলেকশন তৈরি করে ছবির ব্যাকগ্রাউন্ড কাটতে ভিডিওটি দেখুন। ভিডিওতে আরো দেখতে পাবেন, কীভাবে ছবির কালার কারেকশন (Color Correction) করতে হয়। --------------------------------------------------------------------------------------------- যারা আমাদের রেগুলার পেইড গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে চান তারা নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ক্লাসগুলো অনলাইন ও প্রাইভেট কোম্পানিগুলোতে কাজ করার উপযোগী করেই তৈরি করা হয়েছে। সীমিত সংখ্যক স্টুডেন্টদের ভর্তি করায় সিট ক্যাপাসিটি অনুযায়ী। আমাদের প্রদত্ত নাম্বারে ফোন করে ভর্তি তথ্য জেনে নিন। --------------------------Technoza-------------------------- 🏠 ১৮০, রায়হান কমপ্লেক্স, নবাব সিরাজ-উদ-দৌলা রোড, চকবাজার, চট্টগ্র...

Professional CV design without any Software - Write a powerful CV

Video: https://youtu.be/_MjvwjnO2mI একটি সুন্দর সিভি (CV) চাকরি পাওয়ার পূর্ব শর্ত। জীবন বৃত্তান্তই (CV / Resume) বলে দিবে আপনি চাকরিটির যোগ্য কিনা। যেখানে আপনি যেতে পারছেন না সেখানে আপনার সিভি (Curriculum vitae) যাবে। আর সিভি যদি কোম্পানিকে আকর্ষণ করতে পারে কেবল তাহলেই কোম্পানিতে আপনি ইন্টার্ভিউ কল পাচ্ছেন। তার মানে সিভিই আপনার ইন্টার্ভিউ কল পাওয়া না পাওয়ার মূল কারণ। তাই সিভিটাকে অত্যন্ত গোছালো ও প্রাসঙ্গিক করে তৈরি করুন। সিভি হতে হবে আকর্ষণীয়। কারণ ইন্টারভিউয়ার একটা সিভিতে ৫-১০ সেকেন্ডের বেশি সময় দেন না। আপনি যদি সকলের থেকে আলাদা ডিজাইনের একটা সিভি (CV) সাবমিট করতে পারেন তাহলে সিভিই আপনাকে ইন্টার্ভিউ পর্যন্ত নিয়ে যাবে। সাধারণত ডিজাইনেবল সিভিগুলো গ্রাফিক ডিজাইনাররা তৈরি করে থাকেন অথবা বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ৫-৬ ডলার খরচ করে ফরমেট কিনে নিতে হয়। কিন্তু সাইফুল বিন আ কালামের এই ভিডিওটি দেখলে আপনি নিজেই অনলাইনের একটি টুল (https://novoresume.com) ব্যবহার করে বানিয়ে নিতে পারেন প্রফেশনাল ও হাই-রেটেড একটি সিভি। ভিডিওটি দেখে নিজে নিজেই তৈরি করে ফেলুন নিজের একটি অসাধারণ ...

ডিজিটাল চোর ও ধূর্ত কপি-পেস্টার

প্রতিটি সৃষ্টির পেছনে আছে হাজারো কল্পনা, চিন্তার পরিশ্রম, সেই চিন্তাকে কলম হাতে draft করা, শত কাটাকাটি করে ভাষার সৌন্দর্য বর্ধন করা, ডিকশনারি খুঁজে বানান ঠিক করা, অনেক পরিশ্রম করে কম্পিউটারে বোরিং টাইপ করা তারপর সেটাকে সোশ্যাল মিডিয়ায় বা ব্লগে পাবলিশ করা। বিনিময়ে লেখক দু-চারটি লাইক, আট-দশটি comments ছাড়া আর কি বা এমন ঘোড়ার ডিম পায়। কিন্তু এখানেও কিছু নিষ্পাপ ডিজিটাল চোর, লেখক এর প্রসব-কৃত লেখাটি ২ সেকে ন্ডে কপি মেরে নিজের নামে চালিয়ে দেয়। অনেকে আবার করুণা করে পোস্টের নিচে হতচ্ছাড়া লেখকের বিশ্রী নামটি ম্যানশনও করে। পোস্টের নিচে শেয়ার' বাটনটির কাজটাই বা কি? তোমরা আলতো করে একটা ক্লিক করলেই তো শেয়ার হয়ে যায়। কি দরকার এত কষ্ট করে কপি পেস্ট করে আরেকজনের পরিষ্কার জল ঘোলা করার? কপি-পেস্ট করতে যদি এতই মজা পাও, তাহলে পোস্টের শুরুতে লিংকসহ লেখক এর নাম দিবে। পোস্টের নিচে লেখককে করুণা করার কোন দরকার নেই। কারণ একজন পাঠক যখন লেখাটি পড়ে, তিনি লেখাটি তোমার নিজের মনে করেই পুরোটা সময় চিন্তা করে আর নিচে collected বা অমুক নাম দেখে পাঠক নিজেই বিভ্রান্ত হয়। নিজেকে বদলাও, পৃথ...

জাতির পিতা কে? সাইফুল বিন আ কালাম

রাজনীতির হাতেখড়ি হয় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সক্রিয় সমর্থক, কর্মী ও সর্বশেষ শপথের সাথী হিসাবে। আমাদের ছোট বেলার রাজনীতি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন কোরআন ও হাদিস অর্থসহ পড়া, গোলাম আযম, সাইয়েদ আবুল আলা মওদুদীসহ আরো বিভিন্ন ইসলামিক স্কলারদের বই পড়া, প্রতিদিন মিনিমাম ৪ থেকে ৫ ঘণ্টা পাঠ্যবই পড়া ও দিনশেষে সারাদিনের কর্মকাণ্ডের উপর আত্ম-সমালোচনা করা। মাস শেষে দায়িত্বশীলদের হাতে ৫, ১০, ২০ বা সামর্থ্য অনুযায়ী বায়তুল মাল দেওয়া ও পুরো একমাসের নামাজ, কোরআন-হাদিস অধ্যয়ন, ইসলামিক বই পড়া এবং অ্যাকাডেমিক পড়াশুনার হিসাব দেওয়া। ছাত্রদেরকে সংগঠনের দাওয়াত দিতাম এবং দৈনন্দিন স্টাডিগুলো বুঝিয়ে দিতাম। নির্বাচন আসলে জামাত ইসলামির প্রার্থীদের জন্য ভাই-ব্রাদার ও মা-বোনদের কাছে ভোট চাইতাম। এই ছিল আমাদের রাজনীতি। এলাকায় কিছু প্রবীণ আওয়ামীলীগ থাকলেও ছাত্রলীগ বা ছাত্র দলের তেমন কোন অস্তিত্ব ছিল না বিধায় ছাত্র শিবির ছাড়া অন্য কোন রাজনীতি খুব একটা দেখিনি। তবে দুই একজনকে শুনতাম ওরা ছাত্রলীগ বা অন্য রাজনীতি করে কিন্তু এরা ছিল এলাকার সবচেয়ে বকাটে ও অশিক্ষিত টাইপের এবং পরিমানেও খুবই কম। তবে বর্তমান...

Copy Design

এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন  এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন   এখান থেকে যেকোন ১০টি ডিজাইন কপি করুন: আমাকে ক্লিক করুন