Skip to main content

Posts

মুখে বললেই টাইপ হয়ে যাবে পৃথিবীর যে কোন ভাষা (Smartness-2)

হাতের মুঠোয় আছে উন্নত প্রযুক্তি (Smart Technology) যা ব্যবহারে জীবন হতে পারে আরো সহজ ও আরামপ্রদ। স্মার্ট হ্যান্ডসেট সকলেই ব্যবহার করে, তবে সকলেই কি স্মার্টফোনের স্মার্ট টেকনোলজিগুলোর সাথে পরিছিত আছেন? চলুন আজকে আমরা পরিচিত হবো একটি স্মার্ট কি-বোর্ডে র সাথে যার সাহায্যে মোবাইলে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দিসহ পৃথিবির অন্যতম সব ভাষা টাইপিং -এর পাশাপাশি Voice typing করা যাবে। অর্থাৎ মুখে বলেলই Automatic Type হয়ে যাবে । অ্যাপটির নাম Gboard বা Google Key-board . গুগলের এই কি-বোর্ডটি (G Board) ব্যবহার করতে হলে আপনি অন্য কোন কি-বোর্ড ব্যবহার করতে পারবেন না। অন্য key board থাকলে যেমন Ridmik Keyboard তা আন-ইনস্টল করে দিয়ে Play Store থেকে gboard অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ডাউনলোড লিংক: https://goo.gl/csuy2E এবার শুরু করুন Voice Typing সহ আরো অনেক কিছু। আমি সাইফুল বিন আ. কালাম এই ভিডিওতে Gboard নিয়ে বিস্তারিত দেখিয়েছি। ইনস্টল থেকে শুরু করে সব কিছু। বাংলা, ইংরেজি, আরবি ও হিন্দি ভাষা Voice typing করে দেখিয়েছি। দেখিয়েছি জি-বোর্ডের আরো কিছু মজার ফিচার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:...

আপনি কি স্মার্টফোন থাকা সত্বেও আন-স্মার্ট? মোবাইলফোন হারালেও হারাবে না নাম্বার যদি একটু Smart হোন। ১

স্মার্ট ফোন ইউজ করলেই কি স্মার্ট হওয়া যায়? স্মার্ট হতে হলে জানতে হবে স্মার্ট ফোনের ফিচারগুলো। স্মার্ট ফোনের স্মার্ট সুবিধাগুলো জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আজকের ভিডিওতে আমি সাইফুল বিন আ. কালাম ও আমার কো-আর্টিস্ট নবাগত আমিনুল ইসলাম মুমিন দেখিয়েছি স্মার্ট ফোনের একটি জরুরি কাজ। স্মার্ট ফোন হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা নষ্ট হওয়া অস্বাভাবিক কোন কিছু নয়। তবে এতে যদি আপনার সারা জীবনের সেভকৃত নাম্বারগুলো হারিয়ে যায় তাহলে আফসুসের শেষ সীমা ছাড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু স্মার্ট হয়ে নাম্বারগুলো ফোনে বা সিমে সেভ না করে ই-মেইলে সেভ করেন, তাহলে নতুন মোবাইল থেকে একই ই-মেইল দিয়ে লগ-ইন করলেই সব নাম্বার মুহুর্তেই পেয়ে যাবেন। ভিডিওট এখনই দেখুন: https://youtu.be/DCcCbBxPXlY স্মার্ট ফোনের এরকম অসংখ্য ফিচার নিয়ে আমার এই স্মার্টনেস সিরিজ ভিডিও। প্রতিটি ভিডিওতে একেকটি স্মার্টনেস নিয়ে ভিডিও তৈরি করা হবে। পরবর্তী ভিডিওটি অর্থাৎ স্মার্টনেস ২ আসবে “পৃথিবীর যে কোন ভাষা মুখে বললেই অটো টাইপ হয়ে যাবে” শিরোনামে। এই ভিডিওতে থাকবে; কীভাবে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দিসহ পৃথিবীর সব ভাষা মুখে ব...

কম্পিউটারে আরবি লিখন পদ্ধতি ও কিছু কথা (قَاعِدَةُ كِتَابَةِ الُّغَةِ العَرَبِيِّ فِي كَمْبِيُوتَرَ واقْوَالِهَا)

যোগাযোগের অন্যতম মাধ্যম  হলো ভাষা। পৃথিবীতে প্রায় ৭০০০-এরও অধিক ভাষা  (اللُّغَةُ) প্রচলিত রয়েছে। এসব ভাষায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীরা তাদের ভাব বিনিময় করে। তবে পৃথিবীর সব মানুষই তাদের মাতৃভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। এ জন্যই কবি রামনিধি গুপ্ত বলেছেন-  “নানান দেশের নানা ভাষা  বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা?”   এরপরও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়।  ইংরেজি ও আরবি তার মধ্যে অন্যতম। তাছাড়া মুখাভিনয়ের মাধ্যমেও মানুষ গ্লোবালি কমিউনিকেট করতে পারে। মুসলমানদের জন্য ধর্মীয় জ্ঞান আহরণে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি। কুরআন ও হাদিসের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করতে হলে আরবি ভাষা জানার বিকল্প নেই। আধুনিক শিক্ষার অগ্রগতির অন্যতম হাতিয়ার কম্পিউটার। কম্পিউটারের একেবারে প্রাথমিক ও মৌলিক স্কিল হচ্ছে টাইপিং। কম্পিউটার টাইপিং-এর সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলে খুব সহজে পৃথিবীর যে কোন ভাষা টাইপ করা যায়। আমি সাইফুল বিন আ. কালাম , ইংরেজি, বাংলা ও আরবি তিন ভাষারই টাইপিং পদ্ধতি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। বাংলা টা...

Magazine CTP Output Setting (Pin Back to Back) in Illustrator for Printing

গ্রাফিক ও প্রিন্টিং-এ ক্রিয়েটিভিটির জুড়ি নেই। একটি সুন্দর ডিজাইন যে কাউকে সহজেই মুগ্ধ করতে পারে। মানুষের ফোকাস কেড়ে নেই। মানুষ নিজের অজান্তেই ডিজাইনারের প্রশসংসা করে ফেলে। প্রতিটি ডিজাইনার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে ডিজাইন করে। যেমন সাইজ, মার্জিন, ব্লিড, ফন্ট, স্পেসিং ইত্যাদি। ডিজাইন এপ্রুভ হওয়ার পর আউটলাইন করে, ইপিএস করে ফাইলটি সেভ করতে হয়। এরপর প্রেস / প্রিন্ট ডিজাইনাররা এটাকে সিটিপি আউটপুট সেটিং দেন। যারা প্রেস / প্রিন্ট ডিজাইনার তারা ডিজাইন ও আউটপুট সেটিং দুটিই করে থাকেন। আর যারা ফ্রিল্যান্সিং করেন, তারা শুধু ডিজাইন করেই ক্লায়েন্টকে ফাইলটি পাঠিয়ে দেন। ক্লায়েন্ট আবার অন্য প্রেস ডিজাইনারকে দিয়ে আউটপুট / প্লেট সেটিং করান এবং ফাইনালি প্রিন্ট করেন। আর যারা বিভিন্ন দেশীয় কোম্পানিতে কাজ করেন বা বিদেশে সরাসরি প্রিন্টিং অফিসে কাজ করেন, তাদের তো প্লেট আউটপুট সেটিং জানতেই হয়। আমি ( সাইফুল বিন আ. কালাম ) তৈরি করছি বিভিন্ন কাজের ধারাবাহিক আউটপুট সেটিং টিউটোরিয়াল । ইতোমধ্যে ম্যাগাজিন ও বইয়ের ফর্মা সেটিং উপর দুটি টিউটোরিয়াল তৈরি করেছি। যার একটি জুরি প্লেট সেটি ও অপরটি পিন-ব্যাক-টু-ব্যাক সেটি...

Protect yourself from HACKING! হ্যাকিং থেকে বাঁচুন, জেনে নিন পদক্ষেপগুলো

অবৈধ অনুপ্রবেশকে ইংরেজিতে Hacking বলে। সাধারণ পিচ্ছি থেকে পেশাদার সবায় শিখার হচ্ছেন এই হ্যাকিং-এর। যতক্ষণ নিজে হ্যাকিং-এর শিকার না হচ্ছেন ততক্ষণ বুঝবেন না হ্যাংকিং-এর যন্ত্রণা কতটুকু হতে পারে। খোঁয়া যেতে পারে ব্যাংকের সমস্ত টাকা। এছাড়াও আপনার স্পর্শকতর বিষয়গুলো প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি। আরো নানা রকম হয়রানির শিকার। অনলাইনজগতের কিছু সাধারণ নিয়ম-কানুন জানা থাকলে, সহজে এর থেকে মুক্তি পেতে পারেন। আমার (সাইফুল বিন আ. কালামের) এই ভিডিওতে হ্যাকিং থেকে বাঁচার কিছু প্রয়োজনীয় টিপ্স দেওয়া হয়েছে যা ফলো করলে ইন্টারনেট জগতে মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন। ভিডিও: https://youtu.be/JTAbTYH0x4w ১) ডিভাইসের ওয়াইফাই অযথা চালু রাখা যাবেনা। এতে করে হ্যাকাররা সহজে আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। ২) আন-অথরাইজ্ড উন্মোক্ত ওয়াইফাই ব্যবহার করা যাবে না। ৩) মোবাইলে আন-অথরাইজ্ড অ্যাপ্স ইনস্টল করা যাবে না। যেমন: Vidmate, TubeMate ইত্যাদি। ভিডিও দেখে বাকীগুলো ও বিস্তারিত জানুন। ফেইসবুকে আমি: https://www.facebook.com/saiful.islam.developer

শিখুন ম্যাগাজিন ও বইয়ের প্লেট / সিটিপি সেটিং (জুরি)

একটি অ্যাড ফার্মে কাজ করতাম বছর তিনেক আগে। বই ও ম্যাগাজিনের অনেক কা জ করেছি। নির্দিষ্ট সাইজ নিয়ে .৭৫ ইন্সি অপসেট পাথ রেখে পেজকে কাজ অনুযায়ী দু কলাম তিন কলামে ভাগ করে লিংক করে কাজ করাটাই ডিজাইন। প্রতি ৮ পেজে ফর্মা হিসেব করে কাজ করতাম। কিন্তু বিপত্তিটা হতো আউটপুট সেটিং দিতে গিয়ে। শাফুল দা পেছনে বসে ডিরেকশন দিতো, আর আমি সেটিং দিতাম। ভাল করে বুঝতাম না। উনিও অত ইজি করে বোঝান নি। আমিও শেখার খুব আগ্রহ দেখাইনি কারণ সময়মত শাফুল দাকে তো পাচ্ছিই; তাহলে শুধু শুধু এত প্রেশার নিয়ে লাভ কী! কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার মাত্র বুঝবেন আউটপুট সেটিং যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যতই ডিজাইন জানেন, প্রিন্টিং আউটপুট সেটিং যদি না বুঝেন, আপনাকে সঠিক মূল্যায়ন করা হবে না। ভাল প্রতিষ্ঠানে গেলেই প্রথম প্রশ্ন আউটপুট ছাড়তে পারবেন কি না? আউটপুট সেটিং ডিজাইনের প্রাণ। অবশ্য যারা শুধুই ফ্রিল্যান্সিং করেন, লোকাল কোম্পেনিতে কাজ করেন না, তাদের ক্ষেত্রে এটা না জানলেও তেমন সমস্যা হবে না। তবে এ শিল্পে পেশাদার হতে হলে অবশ্যই প্রিন্ট আউটপুট সেটিং জানতে হবে। এরপর গুগল ও ইউটিউবে অনেক সার্চ করেও ভাল প্রিন্ট আউটপুট সেটিং...

বাংলাদেশের সংবিধান নিয়ে পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা - Constitution of Bangladesh for Job Exam

সংবিধান (Constitution) একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্র এমন কোন আইন করতে পারবে না যা সংবিধান পরিপন্থী। এটি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা রাখা রাষ্ট্রের প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য। পৃথিবীর প্রথম লিখিত রাষ্ট্রীয় সংবিধান হচ্ছে রাসূল (স.)-এর মদিনা সনদ যার ৪৭টি ধারা ছিল। সমসাসাময়িক আধুনিক বিশ্বের সবচেয়ে ছোট ও প্রথম প্রস্তাবনা সংবলিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। আমেরিকার চতুর্থ প্রেসিডেন্ট জেমস (James Madison) মেডিসন ১৭৮৭ সালে এটি প্রবর্তন করেন। এর মাত্র ৭টি ধারা। আর পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের। এর ৪৪৮টি ধারা রয়েছে। বাংলাদেশের সংবিধান (Constitution of Bangladesh) একটি সুপরিকল্পিত, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। এটি রচনা করতে ১ বছরেরও কম সময় লেগেছে। যেখানে আমাদের আগে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তানের সংবধিান রচনা করতে যথাক্রমে ৩ ও ১০ বছর সময় লেগেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ই জানুয়ারি স্বদেশে ফিরে এসে প্রাদেশিক ও জাতীয় পরিষদের সমন্বয়ে গণপরিষদ গঠন করেন যার সদস্য সংখ্যা ছিল কিছু বাদ গিয়ে ৪০৩ জন। এখান থেকে ৩৪ জন সদস্য বাছায় করে সংবিধান রচনা কমিটি গঠন ...